সংবাদ শিরোনাম:

শেবাচিমে হাজতি ইউপি সদস্য খলিলুর রহমান মন্টুর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:50:32 pm, Thursday, 4 October 2018
  • 72 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক //
ঝালকাঠি সদর উপজেলায় একটি চাঁদাবাজি মামলার আসামি বাসন্ডা ইউপি সদস্য খলিলুর রহমান মন্টুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের কারা শাখায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত মন্টু লেশপ্রতাপ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, বাসন্ডা ইউনিয়নের লেশ প্রতাপ গ্রামের এক ব্যবসায়ীর দেয়া চাঁদাবাজি মামলায় গত ১৪ সেপ্টেম্বর ঝালকাঠি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার মন্টু পুলিশকে দেখে রিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তিনি অসুস্থ হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

ঝালকাঠি জেলার মো. তারিকুল ইসলাম জানান, হাজতি খলিলুর রহমান মন্টু কারাগারে অসুস্থ অবস্থায়ই এসেছিলো। তাকে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে রাখা হয়েছিলো। সেখানে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ স্বজনদের দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেবাচিমে হাজতি ইউপি সদস্য খলিলুর রহমান মন্টুর মৃত্যু

প্রকাশের সময় : 02:50:32 pm, Thursday, 4 October 2018