সংবাদ শিরোনাম:

শেবাচিমে ডেঙ্গু জ্বরে বরগুনার এক নারীর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:09:33 pm, Sunday, 29 September 2019
  • 18 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাধনা রাণী (৪৫) নামের আরো এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সাড়ে ৬টায় হাসপাতালের চতুর্থ তলায় ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত নারী সাধনা বরগুনা জেলার বেতাগী উপজেলার করুনা গ্রামের বাসিন্দা বাবুল চন্দ্র হালদারের স্ত্রী। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ডেঙ্গু আক্রান্ত সাধনা রাণীকে মুমূর্ষ অবস্থায় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মৃত্যু হয়।

এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১১ রোগীর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৪৩৭ জন।

এছাড়া গত ৭ জুলাই থেকে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২ হাজার ৫১০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। যার মধ্যে পুরুষ ৪০ জন, নারী ১৪ জন এবং শিশু ১৫ জন।এছাড়া গত শনিবার সকাল ৮টা হতে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু জ্বর নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে ১২ জন। ওই ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ জন। আর মৃত্যু হয়েছে ১ জনের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেবাচিমে ডেঙ্গু জ্বরে বরগুনার এক নারীর মৃত্যু

প্রকাশের সময় : 06:09:33 pm, Sunday, 29 September 2019