শেবাচিমে ডেঙ্গু আক্রান্তে বানারীপাড়ার এক গৃহবধূর মৃত্যু Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ




শেবাচিমে ডেঙ্গু আক্রান্তে বানারীপাড়ার এক গৃহবধূর মৃত্যু

শেবাচিমে ডেঙ্গু আক্রান্তে বানারীপাড়ার এক গৃহবধূর মৃত্যু




নিজস্ব প্রতিবেদক॥  বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত নারী পারভিন আক্তার (৩৬) বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের ফাইজুল হক এর স্ত্রী। এ নিয়ে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯ জন হয়েছে।

তবে সরকারি হিসেবে গত দুই মাসে বরিশাল বিভাগে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা শিশু সহ ১৪ জন। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বানারীপাড়ার পারভিন বেগম শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ইউনিট-৩ এর অধিণে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, ‘হাসপাতালে আসার আগে থেকেই রোগীর শরীরের অবস্থা খুবই খারাপ ছিলো। একদম শেষ মুহুর্তে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ফলে অনেক চেষ্টার পরেও তাকে বাঁচানো হয়নি।

এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, এ পর্যন্ত গত দুই মাসে বরিশাল বিভাগের শিশু সহ বিভিন্ন বয়সের ২ হাজার ৩৫২ জন ডেঙ্গু সমস্যা নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ২ হাজার ২৭২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন।তাছাড়া ডেঙ্গু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে শুক্রবার রাত পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD