শেবাচিমের ৪ ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় ছাত্রাবাস লকডাউন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেবাচিমের ৪ ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় ছাত্রাবাস লকডাউন

শেবাচিমের ৪ ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় ছাত্রাবাস লকডাউন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা করোনায় আক্রান্ত হওয়ায় বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু চিকিৎসকরা নন একইসাথে করোনায় আক্রান্ত হচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা্ও। ফলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের একমাত্র করােনা চিকিৎসার কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

সর্বশেষ আজ বুধবার ৪ শিক্ষানবিশ চিকিৎসকের করোনা পজেটিভ এসেছে। এ কারনে চারটি ছাত্রবাস লকডাউন করা হয়েছে। একইসাথে সকল ইন্টার্ন চিকিৎসকদের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হােসেন।

ডা. বাকির হোসেন বলেন, হাসপাতালে প্রথমে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হলেও নতুন করে আরো ৬০ জন চিকিৎসক ৩ দিনের মধ্যে যোগদানের কথা রয়েছে। তারা এলে পরিস্থতি স্বাভাবিক হবে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মেডিকেল কলেজের ৩ পুরুষ ও ১ নারী ইন্টার্ন চিকিৎসকের দেহে করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় কর্তৃপক্ষ জামিলুর রহমান ছাত্রাবাস ও হাবিবুর রহমান ছাত্রাবাস, ডা. নূর- উর নবী ইন্টার্ন হোস্টেল ও মেয়েদের একটি ছাত্রাবাস লকডাউন করেছেন।

২০ এপ্রিল রাতে হাবিবুর রহমান ছাত্রাবাস লকডাউন করা হয়। বাকি তিনটি ২১ ও ২২ এপ্রিল লকডাউন করা হয়।

ইন্টার্ন চিকিৎসক করোনায় আক্রান্তের খবর জানাজানি হলে পিছনের গেট আটকে দিয়েছে স্থানিয়রা। ওদিকে হােস্টেলের বাবুর্চি গেছেন পালিয়ে। ফলে বেকায়দায় পড়েছিলেন ছাত্রাবাসের শিক্ষার্থীরা।

যদিও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসিত ভূষণ দাস জানিয়েছেন, প্রথম দিনে খাবারের কষ্ট থাকলেও বর্তমানে নেই। সিটি মেয়রের তত্ত্বাবধানে সেখানে খাবার দেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD