সংবাদ শিরোনাম:

শেখ হাসিনা সারাবিশ্বের নেত্রীতে পরিণত হয়েছেন: আমু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:36:40 pm, Thursday, 4 July 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের নেত্রীতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

বৃহস্পতিবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল ক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তিনি এসব কথা বলেন।

প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাফিজ মল্লিক, আবদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আমির হোসেন আমু বলেন, অসম্ভবকে সম্ভব করেছেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে নিম্নআয়ের দেশ থেকে নিম্ন-মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত করেছেন। তিনি শুধু বাংলাদেশের নয়, সারাবিশ্বের নেত্রীতে পরিণত হয়েছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেখ হাসিনা সারাবিশ্বের নেত্রীতে পরিণত হয়েছেন: আমু

প্রকাশের সময় : 06:36:40 pm, Thursday, 4 July 2019