শেখ হাসিনা বাঙালি জাতির বাতিঘর ও কাণ্ডারি: শিক্ষামন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেখ হাসিনা বাঙালি জাতির বাতিঘর ও কাণ্ডারি: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা বাঙালি জাতির বাতিঘর ও কাণ্ডারি: শিক্ষামন্ত্রী

শেখ হাসিনা বাঙালি জাতির বাতিঘর ও কাণ্ডারি: শিক্ষামন্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির বাতিঘর ও কাণ্ডারি। তিনি একজন সংগ্রামী মানুষ। তার পুরো জীবন সংগ্রামের। বহু ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে তিনি আজ এই পর্যায়ে এসেছেন। শৈশব থেকে পারিবারিক জীবনের প্রতিটি পদে সংগ্রাম করে দুঃখ বেদনাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তার জীবনের দির্ঘ পথ পাড়ি দিয়েছেন।

 

 

তিনি বলেন, জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয়ে দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের রোলমডেল।

 

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

 

 

এ সময় উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে দলের কাণ্ডারি হিসেবে হাল ধরে ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পরিচালনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রীর জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

 

আলোচনা সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী, দফতর প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত ছিলেন। আলোচনা সভা ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD