সংবাদ শিরোনাম:

শেখ হাসিনার বিচার না হলে দেশের জনগণ ক্ষমা করবে না: ড. ইউনূস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:54:53 pm, Friday, 14 February 2025
  • 10 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার না হলে জনগণ ক্ষমা করবে না। তার সঙ্গে আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা গতকাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। সাবেক প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদনেও তার বিভিন্ন অপরাধের উল্লেখ রয়েছে, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার শাসনামলে সংঘটিত অপরাধের বিস্তৃত নথিভুক্তকরণ করা হয়েছে। এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার আমলে মানবাধিকার লঙ্ঘনসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে। এসব অপরাধের বিচার না হলে জনগণের কাছে কোনো জবাবদিহিতা থাকবে না বলে মনে করেন ইউনূস।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে এবং এ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অন্তর্বর্তী সরকার বিচারিক কার্যক্রম চালিয়ে যাবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ সরকার এই অভ্যুত্থানের মুখে পতিত হয়।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত এই গণঅভ্যুত্থানে আনুমানিক ১ হাজার ৪০০ জনের মতো মানুষ নিহত হয়েছে। এসব ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছে অন্তর্বর্তী সরকার।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ ন্যায়বিচার চায়, আর তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অপরাধের সঠিক বিচার না হলে জনগণ কখনো ক্ষমা করবে না এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেখ হাসিনার বিচার না হলে দেশের জনগণ ক্ষমা করবে না: ড. ইউনূস

প্রকাশের সময় : 05:54:53 pm, Friday, 14 February 2025