বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

শেখ হাসিনার পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দের আদেশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:43:23 pm, Tuesday, 18 March 2025
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা চলছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, গত ১১ মার্চ একই আদালত শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাব ফ্রিজ ও ধানমন্ডির বাসভবন সুধাসদনসহ কিছু সম্পদ ক্রোকের আদেশ দেন। একই সঙ্গে হাসিনা পরিবারের সাতজনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

দুদক জানিয়েছে, এসব ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে এবং তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দের আদেশ

প্রকাশের সময় : 05:43:23 pm, Tuesday, 18 March 2025