শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবিচলভাবে এগিয়ে যাচ্ছে-জাহাঙ্গীর কবির নানক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবিচলভাবে এগিয়ে যাচ্ছে-জাহাঙ্গীর কবির নানক

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবিচলভাবে এগিয়ে যাচ্ছে-জাহাঙ্গীর কবির নানক

জাহাঙ্গীর কবির নানক
ছবি:সংগৃহীত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপি ক্ষমতায় থাকার সময় এ দেশেকে খুন, গুম ও লুটপাটের রাজনীতিতে পরিণত করেছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প অর্পণ‌ করার পর এসব কথা বলেন তিনি।

 

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, দেশের ক্রান্তিকালে শেখ হাসিনা দেশ ও গণমানুষের কথা চিন্তা করে, জনকল্যাণের চিন্তা করে, এদেশের হাল ধরেন। তার নেতৃত্বে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

 

 

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অবিচলভাবে এগিয়ে যাচ্ছে। দেশের দুর্নীতি, জঙ্গিবাদ উপড়ে ফেলা হয়েছে। দেশের ইতিহাসে দারিদ্র্যের হার সবচেয়ে নিম্নের কোঠায়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জনগণের ভালোবাসায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন।

 

 

নানক আরো বলেন, আওয়ামী লীগ এদেশের জনগণের দল। বাংলাদেশ-বাঙালি, মুক্তিযুদ্ধ স্বাধীনতা, অর্থনীতি মুক্তি এক এবং অভিন্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব বাধা-বিপত্তি অতিক্রম করে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

 

 

এর আগে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্প অর্পণ‌ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এসএম কামাল হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD