সংবাদ শিরোনাম:

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:47:27 pm, Monday, 31 December 2018
  • 1 সংবাদটি দেখা হয়েছে

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সোমবার সকালে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দলীয় সরকারে অধীনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এই নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) থেকে ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী, এককভাবে দল হিসেবে আওয়ামী লীগ পেয়েছে সর্বোচ্চ ২৫৯টি আসন। একটি আসনে আগেই নির্বাচন স্থগিত থাকা ও একটি আসনে তিনটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখে পুনঃনির্বাচনের ঘোষণা দেওয়ায় বাকি আসনের মধ্যে ক্ষমতাসীন দলটি পেয়েছে প্রায় ৮৭ শতাংশ আসন।

সেই হিসাবে, টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবারের মতো সরকার গঠনে জনতার রায় পেয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

প্রকাশের সময় : 12:47:27 pm, Monday, 31 December 2018