সংবাদ শিরোনাম:

শেখ কামাল যুবসমাজের আইডল :যুবলীগ চেয়ারম্যান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:50:50 pm, Wednesday, 5 August 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র শেখ কামাল যুবসমাজের আইডল বলে জানিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বুধবার শেখ কামালের ৭১তম জন্মবাষির্কী পালন উপলক্ষে ধানমন্ডির আবাহনী মাঠে শেখ কামালের প্রতিৃকতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এরপরে নেতাদের নিয়ে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান তারা। পরে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম, মিলাদ, দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে যুবলীগ।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল যুবসমাজের আইডল। আজীবন তিনি এ দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তার দেখানো পথে যুবলীগের নেতাকর্মীরা মানবতার সেবায় সব সময় মাঠে থাকবে। আজকের দিনে এটাই আমাদের প্রত্যাশা।

কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম, মিলাদ দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করার আগে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আগস্ট মাস আমাদের জন্য অত্যন্ত বেদনার। আগস্ট জুড়ে যুবলীগ কর্মসূচি গ্রহণ করেছে। শেখ কামালের ত্যাগের আদর্শ ধারণ করে যুবলীগের প্রতিটি ইউনিট তার সাধ্যমত এসব কর্মর্সূচি পালন করবে। আগস্টের কর্মসূচির নামে যুবলীগের কেউ, কারো কাছ থেকে অর্থ আদায় করবে না। কোথাও এমন ঘটনা ঘটলে যুবলীগে তার ঠাঁই হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, ফজলুল হক আতিক, ঢাকা মহানগর যুবলীগ উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেখ কামাল যুবসমাজের আইডল :যুবলীগ চেয়ারম্যান

প্রকাশের সময় : 04:50:50 pm, Wednesday, 5 August 2020