শুরু হয়েছে ঝালকাঠিতে এসএমই পণ্য মেলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শুরু হয়েছে ঝালকাঠিতে এসএমই পণ্য মেলা

শুরু হয়েছে ঝালকাঠিতে এসএমই পণ্য মেলা




ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলা। রোববার (৩ মার্চ) বিকেল ৩টায় স্থানীয় শিশুপার্ক মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝালকাঠির ডিসি মো. হামিদুল হক।

এর আগে মেলা উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রাকে প্রানবন্ত করে রাখে শিক্ষার্থীরা। মেলা নিয়ে রং-বেরংয়ের প্লেকার্ড হাতে দর্শনার্থীরাও শোভাযাত্রায় অংশ নেয়।

এসএমই পণ্য মেলায় শিশুপার্ক মাঠে ৫১টি স্টল নির্মাণ করা হয়েছে। মেলায় দেশি পণ্য স্থান পেয়েছে। সাতদিনের মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মৃতশিল্প ও হস্ত শিল্পের বাহারি পসরা বসেছে। রয়েছে পিঠা-পুলিসহ নানা বাহারি খাবারের দোকান। মেলা উপলক্ষে দেশিয় খেলুধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে প্রতিদিন।

এছাড়াও কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পরেশন (বিসিক)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডিসি মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক, বিসিক এর ডেপুটি ম্যানেজার সাফায়েত করীম, এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার আব্বাস আলী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার। সভাপতিত্ব করেন এডিসি (সার্বিক) এস এম ফরিদ উদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুব হোসেন, উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের উপচে পড়া ভিরে মুখরিত হয় মেলা প্রাঙ্গন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD