শুধুই প্রতিশ্রুতি নেই কোন বাস্তব পদক্ষেপ! ভাঙ্গছে সন্ধ্যা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শুধুই প্রতিশ্রুতি নেই কোন বাস্তব পদক্ষেপ! ভাঙ্গছে সন্ধ্যা

শুধুই প্রতিশ্রুতি নেই কোন বাস্তব পদক্ষেপ! ভাঙ্গছে সন্ধ্যা

শুধুই প্রতিশ্রুতি নেই কোন বাস্তব পদক্ষেপ! ভাঙ্গছে সন্ধ্যা




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ কতো যে স্বপ্নের ঠিকানা বিলিন হয়েছে তার সঠিক সংখ্যা দিতে পারবো না। তবে অনুমান করা যায় সহ¯্রাধিক পরিবার ভয়াল সন্ধ্যা নদীর করাল গ্রাসে ইতোমধ্যে তাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়েছেন।

 

এদের মধ্য থেকে গুটি কয়েক অসহায় পরিবারকে সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করে দেওয়া হলেও বাকিরা আজও কারো না কারো বাড়িতে আশ্রিত হয়ে থাকছে। আবার কোন কোন পরিবার নদীর তীরে একাধিক বার ঘর নির্মাণ করেও শেষ রক্ষা পায়নি সন্ধ্যার ছলনার ছোবল থেকে। কমলার কোয়ারমতো ঠোট,আলোলায়িত কেশ বা বনলতার মতো চোখ সন্ধ্যার এমনটা কিন্তু নয়। কেননা এই ছলনাময়ী সন্ধ্যা কোন রমনী নয়।

 

বরিশালের বানারীপাড়া উপজেলার মাঝ দিয়ে বয়েচলা ভয়াল নদীটির নামই হলো সন্ধ্যা। যার ভয়ঙ্কর খড়¯্রােত নদীর তীরের বসতীদের কানে বাজে। যে শব্দ তাদের রাতের ঘুম কেড়ে নেয় প্রতিনিয়ত। এমনটাই জানালেন চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠি (কালির বাজার) এলাকার অপু নাথ। তিনি জানান,তাদের বসত বাড়ি নদীর তীর ঘেষে ছিলো।

 

ফলে বাড়ির অন্যসব সদস্যরা রাতে ঘুমিয়ে গেলে যুবকরা মিলে রাতে না ঘুমিয়ে নদীর দিকে তাকিয়ে থাকতো। কখন যেন ভয়াল সন্ধ্যা তার ছলনায় সবকিছু শেষ করে দেয়। রাতে না ঘুমালে কি হবে। নদীকে যে ছলনাময়ী বলা হয়। আর তার সেই নামের যথার্থতা ধরে রেখে রবিবার (২৬ জুলাই) সকালে অপু নাথদের মাথা গোঁজার শেষ সম্বলটুকু সন্ধ্যা তার গর্ভে গ্রাস করে নেয়। বড় চাউলাকাঠি (কালির বাজার) গ্রাম এক সময় ছিলো মুখরিত এক ঐতিহ্যবাহী এলাকা।

 

বর্তমানে গ্রাম গুলোর বেশির ভাগ এলাকা নদীর গর্ভে চলে যাওয়ার ফলে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। এভাবে উপজেলার ব্রাম্মণকাঠি, জম্বদ্বীপ ,নাজিরপুর, দান্ডহাট, শিয়ালকাটি, বাংলা বাজার, নলশ্রী, মসজিদবাড়ি, ,তালাপ্রসাদ,দাসেরহাট, জিড়াকাঠি,মিয়ারহাট,বাসার,খেজুরবাড়ি ও গোয়াইলবাড়ি গ্রামের বেশির ভাগ বসতী ও ফসলী জমি সন্ধ্যা নদীর করাল গ্রাসে হারিয়ে গিয়েছে। হারিয়ে গেছে অনেক মসজিদ,মাদরাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান।

 

ফলে ওই গ্রাম গুলোর বেশিরভাগ অংশ উপজেলার মানচিত্রে থাকলেও বাস্তবে তীব্র খড়¯্রােতা নদীতে পরিণত হয়েছে। ভাঙ্গনে সবকিছু হারানো অনেক পরিবার এবং নদীর তীরে বর্তমানে বসবাসরত বাসীন্দারা জানান,যুগে যুগে ভাঙ্গনের পরে জনপ্রতিনিধিরা পরিদর্শণ করে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বাস্তবে আজও সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপান্তর হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD