শীতের রাতে চা-বিস্কুট নিয়ে রাতজাগা চালকদের সেবায় পুলিশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শীতের রাতে চা-বিস্কুট নিয়ে রাতজাগা চালকদের সেবায় পুলিশ

শীতের রাতে চা-বিস্কুট নিয়ে রাতজাগা চালকদের সেবায় পুলিশ

শীতের রাতে চা-বিস্কুট নিয়ে রাতজাগা চালকদের সেবায় পুলিশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চলন্ত গাড়িতে চালকের ঘুমের কারণে দেশের সড়কগুলোতে ঝড়ছে বহু প্রাণ। খালি হয়েছে অনেক মায়ের বুক। তবে এবার সেই দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ।

 

 

শুক্রবার, ঘড়িতে তখন রাত ৩টা। চট্টগ্রাম-কাপ্তাই ও চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বিভিন্ন স্থানে দূর-দূরান্তগামী নৈশকোচ ও মালবাহী ট্রাকগুলোকে সংকেত দিয়ে থামাচ্ছেন পুলিশ সদস্যরা। এরপর চালক ও সহকারীদের নামিয়ে গরম পানিতে মুখ ধুইয়ে চা-কফি ও বিস্কুটের পাশাপাশি দিচ্ছেন দুর্ঘটনা রোধে নানা পরামর্শ।

 

 

চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মো. আনোয়ার হোসেন শামীমের উদ্যোগে গত একমাস ধরেই চলছে এ সচেতনতামূলক কার্যক্রম। এজন্য রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে অস্থায়ী বিশ্রামাগার। যার নাম দেয়া হয়েছে ‘রিফ্রেশমেন্ট কর্নার’।

 

 

জানতে চাইলে এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, শীতের রাতে গাড়ি চালানো অনেকটা কষ্টসাধ্য। এছাড়া গাড়ি চালাতে চালাতে অনেকের ঘুম পায়। এর ফলে বিভিন্ন সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। সেই দুর্ঘটনা যেন কিছুটা হলেও রোধ করা যায়, ফলে আমাদের এ উদ্যোগ।

 

 

তিনি বলেন, গরম পানিতে মুখ ধোয়ানো থেকে শুরু করে চা-কফি ও বিস্কুটের পাশাপাশি সচেতনতামূলক নানা পরামর্শ দেয়া হচ্ছে চালক ও সহকারীদের। এছাড়া তারা যেন পরামর্শগুলো অন্যান্য চালক-সহকারীদের অবগত করেন সেই অনুরোধও করা হচ্ছে।

 

 

ট্রাকচালক আবুল কালাম বলেন, গাড়ি নিয়ে অনেক দূর যাই। যখন তখন চোখে ঘুম এসে পড়ে। অনেক সময় চাইলেও কোথাও দাঁড়িয়ে মুখ ধোয়া কিংবা চা-নাস্তা খাওয়া সম্ভব হয় না। তবে পুলিশের এ ব্যবস্থাটি ভালো লেগেছে। তারা আমাদের জন্য ভাবছে, এটি অবশ্যই আনন্দের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD