সংবাদ শিরোনাম:

শীতার্তদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:01:39 pm, Sunday, 19 December 2021
  • 11 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটি উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ফাউন্ডেশন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে নলছিটি পৌরসভা মিলনায়তনে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।

সিটিজেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সুপ্রীমকোর্টের আইনজীবী মো. কাওসার হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র আ. ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খোন্দকার মুজিবুর রহমান, নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেরাজুল ইসলাম সেলিম, পৌর কাউন্সিলর নুরে আলম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন টিটু, বর্তমান সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব ইঞ্জি. গোলাম মাওলা শান্ত।

সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার হোসাইন জানান, প্রতিবারের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হবে। পৌর এলাকায় কম্বল বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এরপর প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম চলবে। আগামী দিনগুলোতেও আমাদের মানবিক কার্যক্রম চলমান থাকবে।

এদিকে অসহায় শীতার্ত মানুষ কম্বল পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সমাজসেবামূলক এ রকম কাজের জন্য সিটিজেন ফাউন্ডেশনের সদস্যদের প্রশংসা ও কৃতজ্ঞতা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শীতার্তদের মাঝে সিটিজেন ফাউন্ডেশনের কম্বল বিতরণ

প্রকাশের সময় : 10:01:39 pm, Sunday, 19 December 2021