সংবাদ শিরোনাম:

শিশুর ভাঙ্গা বাম হাত রেখে ভালো ডান হাতে প্লাস্টার!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:09:37 pm, Wednesday, 18 March 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। নেত্রকোনার মদন উপজেলার ৫০ শয্যা হাসপাতালে ইমা আক্তার (২) নামের এক শিশুর ভাঙ্গা বাম হাত রেখে ভালো ডান হাতে প্লাস্টার করেছেন ডাক্তার। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ওই হাসপাতালের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার মোঃ মিরাজুল ইসলাম মিরাজ এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।শিশু ইমা আক্তার মদন উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ইদুচানের মেয়ে। শিশুর ইমা আক্তারের বাবা ইদুচান জানান, আমার মেয়ে মঙ্গলবার দুপুরে ঘরের চৌকি থেকে পড়ে বাম হাতে ব্যাথা পায়।

এরপর তাকে মদন হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাতের এক্সরে করার জন্য বললে আমি তা করে নিয়ে আসি। পড়ে ডাক্তার মিরাজ ভাঙ্গা বাম হাত রেখে ডান হাতে প্লাস্টার করে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি এসে দেখতে পাই বাম হাত ফুলে যাচ্ছে। পুনরায় সন্ধ্যায় আমার মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে ডান হাতের প্লাস্টার খুলে বাম হাতে প্লাস্টার করে দেয়া হয়। এ ব্যাপারে সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার মোঃ মিরাজুল ইসলাম মিরাজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে টিএইচসি স্যারের সাথে কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু জানান, শুনেছি ইমা আক্তার নামের এক শিশুর ভাঙ্গা বাম হাত রেখে ডান হাতে প্লাস্টার করা হয়েছে। যদি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় তদন্ত করে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শিশুর ভাঙ্গা বাম হাত রেখে ভালো ডান হাতে প্লাস্টার!

প্রকাশের সময় : 03:09:37 pm, Wednesday, 18 March 2020