সংবাদ শিরোনাম:

শিশুছাত্রকে ঘুম থেকে তুলে বলৎকার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:27:49 pm, Wednesday, 28 October 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরের কালিয়াকৈরে মাদ্রাসার ১০ বছরের শিশুছাত্রকে বলৎকার করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার সাহেবাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক আব্দুল আজিজ (৩০) নাটোর জেলার সিংড়া উপজেলার পুন্ডরি এলাকার ছটু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, প্রতি রাতের মতো বলৎকার হওয়া শিশুছাত্র তার পড়ালেখা শেষে ঘুমাতে যায়। রাত গভীর হলে ওই শিক্ষক কৌশলে ঘরে প্রবেশ করে শিশুছাত্রকে ঘুম থেকে তুলে বলৎকার করে ভয়ভিতি দেখায়। তিনি ছাত্রকে বলেন, ‘এ কথা যদি কারো কাছে প্রকাশ করস তুই হাফেজ হতে পারবি না।’ শুধু তাই নয় মেরে ফেলার হুমকিও দেন ওই শিক্ষক।

সকাল হলে ওই ছাত্র বাড়ি গেলে তার শরীর খারাপ হয়। তার বাবা জিজ্ঞেস করে শরীর এমন মনে হচ্ছে কেন। পরে অনেক অনুরোধ করায় শিশুছাত্র তাকে বলৎকারের বিষয়টি খুলে বলে। পরে শিশুটির বাবা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করলে তাৎক্ষণিক ওই শিক্ষককে পুলিশ আটক করে।

এ ঘটনায় কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) রাজীব চক্রবর্তী বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শিশুছাত্রকে ঘুম থেকে তুলে বলৎকার

প্রকাশের সময় : 09:27:49 pm, Wednesday, 28 October 2020