সংবাদ শিরোনাম:

শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:24:48 pm, Tuesday, 17 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের তারাকান্দায় ৪ বছরের শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাসেল (২৫) নামে এক বখাটে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার মুলাবাড়ি গ্রামের রাসেলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল উপজেলার মুলাবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা যায়, গত রবিবার বিকেলে উপজেলার মুলাবাড়ি গ্রামের চার বছরের এক শিশু বাড়ির পাশে সাথীদের সাথে খেলা করছিল। এক পর্যায়ে বখাটে রাসেল বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন টের পেলে বখাটে রাসেল পালিয়ে যায়।

পরে গত সোমবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে বখাটে রাসেলকে আসামি করে তারাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করেন। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, অভিযুক্ত বখাটে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশের সময় : 05:24:48 pm, Tuesday, 17 March 2020