সংবাদ শিরোনাম:

শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে আমূল পরিবর্তন আনা হবে-শাহে আলম এমপি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:38:17 am, Sunday, 26 January 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে॥  বরিশালের বানারীপাড়া উপজেলায় শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে যা দরকার তা করা হবে। বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম এমন ঘোষনা দিয়ে শিক্ষার বিকাশ ঘটাতে কারও সাথে আপোশ করা হবে না বলেও উল্লেখ করেন। তিনি শিক্ষকদের অনুরোধ করে আরও বলেন ক্লাসে আপনারা শিক্ষার্থীদের শত ভাগ পাঠ নিশ্চিত করবেন। সন্তানদের মেধার প্রসার ঘটাতে অভিভাবকদেরও সেক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে। মনে রাখবেন এ দেশটা আমাদের সকলের। একটি শ্রেণির লোক আছে যারা আপনাদের-আমাদের সন্তানদের সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে বাধার সৃষ্টি করে রাতারাতি অর্থের মালিক বনে যেতে চান।

তারাই মূলত কোচিং বানিজ্য এবং প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত থাকছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার চাখার সরকারী ফজলুল হক কলেজে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও দুপুর ১২টায় ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন মাদক ব্যবসায়ী ও সেবীরা আমাদের দলের মধ্যেও ঘাপটি মেরে আছে। প্রশাসনের উচিৎ হবে তাদেরকে চিহ্নিত করে আইনের কাছে সোপর্দ করা। যেই হোক না কেন মাদকের বিষয়ে কাউকে এক চুল পরিমান ছাঁড় দেয়া হবে না বলেও ৯০ দশকের তুখোর এ ছাত্র নেতা তার বক্তৃতায় উল্লেখ করেন।

চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও মা সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ে দৃষ্টি নন্দন বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়া ও আসবাব পত্র ক্রয়ে ১০ লাখ টাকার অনুদান প্রদান সহ সার্বিক উন্নয়নের আশ্বাস দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এমপি। দু’টি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,চাখার সরকারী ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম হাবিবুল ইসলাম,এমপি পতœী আতিয়া আলম মিলি,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি শিশির কুমার পাল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার,চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ.মালেক হাওলাদার,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির বিশ্বাস,সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। এদিকে একই দিন সন্ধ্যায় উপজেলার ইলুহার ইউনিয়নের ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এবং রাতে পৌর শহরের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে আমূল পরিবর্তন আনা হবে-শাহে আলম এমপি

প্রকাশের সময় : 01:38:17 am, Sunday, 26 January 2020