শিক্ষার্থীর বস্ত্রহীন লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিক্ষার্থীর বস্ত্রহীন লাশ উদ্ধার

শিক্ষার্থীর বস্ত্রহীন লাশ উদ্ধার

শিক্ষার্থীর বস্ত্রহীন লাশ উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শেরপুরে ড‍্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের টয়লেট থেকে মোহাম্মদ রিমন নামে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বস্ত্রহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

 

শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ওই স্কুল থেকে লাশটি উদ্ধার করা হয়। রিমন পার্শ্ববর্তী খুনুয়া গ্রামের মোহাম্মদ সাগর মিয়ার ছেলে।

 

 

নিহতের স্বজন ও পুলিশ জানায়, গেল বৃহস্পতিবার সন্ধ্যায় রিমন স্কুল থেকে বাড়ি ফেরে। একইদিন রাতে নানির বাড়িতে যাওয়ার কথা বলে সে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। আজ দুপুরে স্কুলের নৈশ্যপ্রহরী স্কুলের টয়লেটে রিমনের লাশ দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এর পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও ডিবি পুলিশের পৃথক টিম।

 

 

রিমনের বাবা-মা জানান, কিছুদিন ধরে পার্শ্ববর্তী একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল রিমনের। সে ওই মেয়ের সাথে ফোনে কথা বলতো।

 

 

সিআইডি কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ জানান, রিমনের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে কোনো আক্রোশ বশত হত্যা করা হয়েছে।

 

 

অন্যদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সদর থানার ওসি বসির আহমেদ বাদল।

 

 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানান, ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD