শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি




নিজস্ব প্রতিবেদক:নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল নগরীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদররোড অশ্বিনীকুমার হলের সামনে তারা এই সমাবেশ করে। এর আগে সকালে একটি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা প্রদান করলেও সেই বাধা উপেক্ষা করেই মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে সারাদেশে স্কুল-কলেজের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোরলে এক নতুন মাত্রা যোগ করেছিল। আর এই শান্তিপূর্ণ আন্দোলনে সারাদেশে পুলিশ ও ছাত্রলীগ ন্যাক্কারজনক হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারাত্মকভাবে আহত করেছে। বক্তরা অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সকল যোক্তিক দাবির দৃশ্যমান বাস্তবায়ন দাবি করেন।

জেলা সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি জোহরা রেখা, ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর, সাংগঠনিক সম্পাদক নিলীমা জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হাসিবুল ইসলাম, শিক্ষার্থী প্রকৃতি শ্যামলিমা, সিয়াম। সমাবেশ পরিচালনা করেন জেলা সদস্য অন্বেষা দাস প্রমি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD