শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার আশুলিয়ায় ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

 

অধ্যক্ষ তৌহিদ বিন আজহারের বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে। শুক্রবার দুপুরে অধ্যক্ষ তৌহিদ বিন আজহারকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

 

পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি আশুলিয়া ইউপির খেজুরবাগান এলাকায় হুরে জান্নাত মহিলা মাদরাসা ও নূরে মদিনা মাদরাসার আবাসিক এক ছাত্রীকে চা বানানোর কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায় ওই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। সেখানে ১১ বছর বয়সী ওই শিশু ছাত্রীকে ধর্ষণ এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে সে তার সহপাঠীদের মাধ্যমে বিষয়টি চিরকুট লিখে মা-বাবার কাছে পাঠায়।

 

 

এ ঘটনায় গত বুধবার পরিবারের পক্ষ থেকে অধ্যক্ষ আজহারকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে উন্নত প্রযুক্তির সহায়তায় রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় অভিযান চালিয়ে অধ্যক্ষকে আটক করে পুলিশ।

 

 

আশুলিয়া থানার এসআই আল-মামুন কবির জানান, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি এবং অভিযুক্ত মাদরাসা শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD