বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

শিক্ষককের চাঁদার টাকায় দামি শাড়ি, গহনা উপহার গ্রহণ করলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:20:25 am, Tuesday, 15 December 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষককের চাঁদার টাকায় দামি শাড়ি, গহনা উপহার গ্রহণ করলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। শনিবার দুপুরে শ্রীফলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষা অফিসারের সংর্বধনা অনুষ্ঠানে এ উপহার দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১৭ মার্চ থেকে সারা বাংলাদেশে মহামারি করোনায় সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও কালিয়াকৈর উপজেলার শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ জাতীয় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় শনিবার দুপুরে সৈয়দপুর ক্লাস্টারের আয়োজনে তাকে সংর্বধনা দেওয়া হয়েছে।

এসময় উপজেলার শিক্ষা অফিসার রমিতা ইসলামকে একটি দামী শাড়ি, গহনা, তার স্বামীর জন্য একটি স্যুট-প্যান্ট ও ছেলের জন্য শার্ট-প্যান্ট ও ক্রেস্ট প্রদান করেন। এর আগেও আরও চারটি ক্লাস্টারের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংর্বধনা অনুষ্ঠানের আর্থিক যোগানের জন্য সৈয়দপুর ক্লাস্টারের ১৯টি বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষকদের কাছ থেকে এক হাজার টাকা করে মোট এক লাখ তেপ্পান্ন হাজার টাকা চাঁদা তুলে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

ইতোমধ্যে নিম্নবিত্ত শিক্ষক করোনার সময় আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রমিতা ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিদুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারহান বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলারা রহমান, শিক্ষা অফিসের উচ্চমান সহকারী উত্তম কুমার দাসসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, কি করবো শিক্ষা কর্মকর্তাকে খুশি করার জন্য আমরা এক হাজার টাকা চাঁদা দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করেছি।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন জানান, সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি আমি খতিয়ে দেখছি।

সৈয়দপুর ক্লাস্টারের দায়িত্বরত উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারহান বেগম জানান, কেউ যদি খুশির আবেগ আপ্লুত হয়ে কেউ যদি টাকা দেয় সেটা চাঁদা দেওয়া বলে না।

এবিষয়ে কালিয়াকৈর উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামকে বার বার মোবাইল যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

গাজীপুর জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন জানান, শিক্ষা বিভাগের চাঁদা উঠিয়ে সংর্বধনা দেওয়া সরকারিভাবে কোনো নিয়ম নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

শিক্ষককের চাঁদার টাকায় দামি শাড়ি, গহনা উপহার গ্রহণ করলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা

প্রকাশের সময় : 12:20:25 am, Tuesday, 15 December 2020