শিকারপুর ব্রিজ: বরিশালে নদী দেখতে গিয়ে ব্রিজ থেকে পানিতে পড়লেন নারী কর্মকর্তা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিকারপুর ব্রিজ: বরিশালে নদী দেখতে গিয়ে ব্রিজ থেকে পানিতে পড়লেন নারী কর্মকর্তা

শিকারপুর ব্রিজ: বরিশালে নদী দেখতে গিয়ে ব্রিজ থেকে পানিতে পড়লেন নারী কর্মকর্তা

শিকারপুর ব্রিজ: বরিশালে নদী দেখতে গিয়ে ব্রিজ থেকে পানিতে পড়লেন নারী কর্মকর্তা




উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলার কালিবাজার এলাকায় সন্ধ্যা নদী থেকে বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্স অফিসের এক নারী কর্মকর্তাকে উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার রাত ৯টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

 

 

তিনি ৩১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তার স্বামী বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা। নগরীর সদর রোডস্থ সেডোনা আবাসিক হোটেল সংলগ্ন এলাকায় তাদের বাসা।

 

 

 

ওই নারী কর্মকর্তা জানান, বুধবার বিকালে তিনি বাস যোগে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদি বাসস্ট্যান্ড আসেন। এরপর হাঁটতে হাঁটতে শিকারপুর ব্রিজে যান। ব্রিজের মাঝ বরাবর যাওয়ার পর রেলিং থেকে নদী দেখছিলেন। এ সময় তিনি নদীতে পড়ে যান। সাঁতার জানা থাকায় কোনোভাবে সাঁতরে তীরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনো নৌকা কিংবা কাউকে না দেখে ডাক-চিৎকারও দেন। এভাবে কিছুদূর যাওয়ার পর গ্রামবাসী তাকে উদ্ধার করেন।

 

 

নারী কর্মকর্তাকে উদ্ধার করা গ্রামবাসী জসিম বেপারী জানান, নদীর পাড় থেকে অন্ধকারের মধ্যে দেখতে পান হাত উঁচিয়ে কেউ বাঁচার চেষ্টা করছেন। এরপর ভালোভাবে দেখার চেষ্টা করেন। এ সময় তার নজরে আসে এক মহিলা হাবুডুবু খাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি নৌকা ও ট্রলার নিয়ে ওই মহিলাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন এবং থানায় খবর দেন।

 

 

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউলা আহসান বলেন, উদ্ধার নারী কর্মকর্তা বলছেন ব্রিজের ওপর থেকে তিনি মাথা ঘুরে পড়ে গেছেন। কিন্তু বিষয়টি সন্দেহজনক। তিনি অসুস্থ বিধায় বেশি কিছু জিজ্ঞাসা করা হয়নি। আরো জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD