সংবাদ শিরোনাম:

শালিসে ডেকে যুবলীগ নেতা মাহমুদ বাচ্চুকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:11:10 pm, Friday, 27 September 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক দুর্জয় মাহমুদ বাচ্চু মৃধাকে (৩০) শালিসে ডেকে নিয়ে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহতের বড় ভাই মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।

জানা গেছে , গত ৬ সেপ্টেম্বর বিকালে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শালিস মিমাংসায় ডেকে নেয়। এসময় প্রতিপক্ষ কহিনুর মাষ্টারের লোক হামলা চালিয়ে গুরুতর আহত করে বাচ্চুকে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ৪দিন চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় শুক্রবার বিকালে মারা যায় বাচ্চু। এদিকে মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বড় ভাই বাবলু মৃধা বলেন, আমার ভাইকে কহিনুর মাস্টার ও তার লোকজন মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ফরিদপুর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমার ভাই হত্যাকারীদের বিচার চাই। গুরুতর আহতের ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

কহিনুর মাস্টারের সাথে যোগাযোগ করার চেস্টা করেও তার সাথে কথা বলা যায়নি। শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমিও বিষয়টি শুনেছি। শোনার পরে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয় হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শালিসে ডেকে যুবলীগ নেতা মাহমুদ বাচ্চুকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশের সময় : 10:11:10 pm, Friday, 27 September 2019