শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় প্রেমিকার অনশন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় প্রেমিকার অনশন

শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় প্রেমিকার অনশন




অনলাইন ডেস্ক:  রাজশাহীর বাঘা উপজেলায় বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। অবশেষে সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেড় লাখ টাকা দেন মোহরনা ধার্য করে বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে তাদের।

জানা যায়, গত শুক্রবার বিকালে উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামের আবদুল মতিনের ছেলে ও রাজশাহী কলেজের মাস্টার্সের ছাত্র মাসুদ রানা তান্নার বাড়িতে আসেন তার প্রেমিকা। এ সময় বিয়ে করতে রাজি হয় প্রেমিক মাসুদ রানা। পরে কৌশলে তাকে রেখে বাড়ি থেকে পালিয়ে যায় মাসুদ রানা। এরপর ওই তরুণী বিয়ের দাবিতে অনশনে বসে। মাসুদ রানা বিয়ে না করলে আত্মহত্যা করারও হুমকি দেয় তরুণী।

এ বিষয়ে দফায় দফায় আড়ানী ইউনিয়ন চেয়ারম্যানকে নিয়ে সমঝোতার বৈঠক হয়। প্রাথমিক পর্যায়ে প্রেমিককে পাওয়া না যাওয়ায় চেয়ারম্যানের পক্ষ থেকে স্থানীয় চৌকিদার ডাবলু হোসেনের জিম্মায় রাখা হয় তরুণীকে। তিনদিন পর সোমবার রাত সাড়ে ৯ টায় সামাজিকভাবে তাদের বিয়ে সম্পন্ন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে অনশনরত প্রেমিকা বলেন, আড়াই বছর ধরে মাসুদ রানার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। আমাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মাসুদ রানা। এমনকি সে নিয়মিত আমাকে বিভিন্নস্থানে নিয়ে যেত।এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, শুনেছি তাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD