শারীরিক প্রতিবন্ধী বিধবা অন্তঃসত্ত্বা,ঘরজামাই ... Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শারীরিক প্রতিবন্ধী বিধবা অন্তঃসত্ত্বা,ঘরজামাই …

শারীরিক প্রতিবন্ধী বিধবা অন্তঃসত্ত্বা,ঘরজামাই …

শারীরিক প্রতিবন্ধী বিধবা অন্তঃসত্ত্বা,ঘরজামাই ...




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে ধর্ষণের শিকার শারীরিক প্রতিবন্ধী এক বিধবা সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় ঘরজামাই বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বাদল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাশাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি শিবগঞ্জ উপজেলায় বিয়ে করে ঘরজামাই থাকতেন।

 

 

এর আগে বুধবার রাতেই শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারীর মা। ওই মামলায় স্থানীয় ইউপি সদস্যসহ চারজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম জাহিদুল ইসলাম। তিনি ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। মামলার অন্য দুই আসমির নাম পরে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

 

 

ধর্ষণের শিকার ওই নারীর মা বলেন, ‘থানায় অভিযোগ দেওয়া পর থেকেই ইউপি সদস্য জাহিদুল ও তার লোকজন আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

 

 

ঘটনার অনেকদিন পরে মামলার বিষয়ে তিনি বলেন, ‘ধর্ষণের ঘটনা কাউকে জানালে আমাকে মেরে ফেলার হুমকি দেয় ঘরজামাই বাদল।’

 

 

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের প্রতিবন্ধী ওই বিধবার সাত বছর আগে বিয়ে হয়। বিয়ের সাড়ে ৫ বছরের মধ্যে দুটি সন্তানের জন্ম হয়। দেড় বছর আগে হঠাৎ তার স্বামী মারা যায়। এরপর থেকেই ওই নারী সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই ছিলেন।

 

 

বাড়িতে একা থাকার সুযোগে বাদল ভয়-ভীতি দেখিয়ে প্রায়ই ধর্ষণ করতো প্রতিবন্ধী ওই নারীকে। ধর্ষণের ফলে বিধবা অন্ত:স্বত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ওই নারীর মা ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, ‘মামলার পরই অভিযুক্ত বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD