সংবাদ শিরোনাম:

শান্তিপূর্ণ নির্বাচন করতে নামানো হবে সেনাবাহিনী : ইসি আলমগীর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:18:38 pm, Tuesday, 5 December 2023
  • 9 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে সেনাবাহিনী নামানো হবে। নির্বাচন প্রতিহত করার ঘোষণা যারা দিয়েছে কিংবা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী তৎপর আছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগীয় ও জেলা প্রশাসনের নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এ সময় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক মুস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি আলমগীর বলেন, আমাদের ওপর বিদেশি কোনো চাপ নেই। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে আমরা কী কী ব্যবস্থা নিয়েছি সে বিষয়ে জানতে চেয়েছে তারা।

তিনি বলেন, সংলাপের জন্য বারবার বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছে, কিন্তু তারা কখনও সাড়া দেয়নি। নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের প্রেক্ষিতে প্রশাসনে বদল করা হচ্ছে, এটা নতুন কিছু নয়।

ইসি আলমগীর আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা রাখতে হবে এবং ভোটারদের কেন্দ্রে আনার ব্যবস্থা তাদেরকেই করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শান্তিপূর্ণ নির্বাচন করতে নামানো হবে সেনাবাহিনী : ইসি আলমগীর

প্রকাশের সময় : 07:18:38 pm, Tuesday, 5 December 2023