সংবাদ শিরোনাম:

শান্তিতে নোবেল পাওয়ায় বিশ্ব খাদ্য কর্মসূচিকে কৃষিমন্ত্রীর অভিনন্দ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:35:13 am, Saturday, 10 October 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) অভিনন্দন জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। শুক্রবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশসহ সারাবিশ্বে খাদ্য নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার প্রয়াসে নিয়োজিত ডব্লিউএফপিকে এ পুরস্কারপ্রাপ্তি দারুণভাবে অনুপ্রাণিত করবে। বিশেষ করে মহামারি করোনার প্রভাবে যখন বিশ্বের অনেক দেশে খাদ্য নিরাপত্তা চরম ঝু্ঁকিতে রয়েছে তখন এ পুরস্কারপ্রাপ্তি সংস্থাটিকে তাদের উদ্যোগ আরো জোরালো করতে উৎসাহ দেবে।

পাশাপাশি খাদ্য নিরাপত্তায় বিশ্বকে একযোগে কাজ করার বার্তাকে আরো শক্তিশালী করবে।

মন্ত্রী ডব্লিউএফপিকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করায় নোবেল কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শান্তিতে নোবেল পাওয়ায় বিশ্ব খাদ্য কর্মসূচিকে কৃষিমন্ত্রীর অভিনন্দ

প্রকাশের সময় : 12:35:13 am, Saturday, 10 October 2020