শহীদ মিনার ভাঙচুর মামলায় ঝালকাঠির যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শহীদ মিনার ভাঙচুর মামলায় ঝালকাঠির যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

শহীদ মিনার ভাঙচুর মামলায় ঝালকাঠির যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

শহীদ মিনার ভাঙচুর মামলায় ঝালকাঠির যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর মামলায় স্থানীয় যুব মহিলা লীগ নেত্রী ফতেমা শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ঝালকাঠি সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছে।

 

 

ঝালকাঠি যুব মহিলা লীগের সহ-সভাপতি ফতেমা শরীফকে শহরের পৌরসভা খেয়াঘাট এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. হযরত আলী।

 

 

জানা গেছে, ঝালকাঠি সুগন্ধ্যা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের অভিযোগে বিদ্যালয়ের সাবেক সভাপতি শারমিন মৌসুমি কেকা, যুবলীগ নেত্রী ফতেমা শরীফসহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ১৫ জনের নামে দ্রুত বিচার আইনে সম্প্রতি একটি মামলা করেন প্রধান শিক্ষক রীতা মন্ডল। এই মামলাটি আদালতের নির্দেশে থানা পুলিশ এজাহার হিসেবে গ্রহণ করলে ফতেমা শরীফসহ অভিযুক্তরা পলাতক থাকেন।

 

 

ডিউটি অফিসার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা হযরত আলী বুধবার দুপুরের কিছুটা পরে গ্রেপ্তার করেন। এবং কিছুক্ষণ পরে আদালতে প্রেরণ করলে সংশ্লিষ্ট আদালতের বিচারক কারাগারে পাঠিয়ে দেন।

 

 

এই মামলার প্রধান আসামি বিদ্যালয়ের সাবেক সভাপতি শারমিন মৌসুমি কেকা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD