সংবাদ শিরোনাম:

শহীদ জিয়ার পর সবচেয়ে সফল হবে ড. ইউনূসের সরকার : ব্যারিস্টার ফুয়াদ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:38:39 pm, Thursday, 3 April 2025
  • 14 সংবাদটি দেখা হয়েছে

এইচ.এম হেলাল ॥ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নিয়ে এর আগে কোনো সরকার আবির্ভূত হয়নি। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিন সাড়ে তিন বছরের সরকারের পর সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বরিশাল প্রেস ক্লাবে ঈদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার ফুয়াদ এসব কথা বলেন। এবি পার্টির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ফুয়াদ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি গণঅভ্যুত্থানের সরকারের প্রতিফলন। তিনি মনে করেন, যদি অন্তর্বর্তী সরকার সবার ঐকমত্যের ভিত্তিতে ২-৩-৪ বছর পরিচালিত হয়, তাহলে বাংলাদেশের সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া হওয়ার স্বপ্ন একধাপ এগিয়ে যাবে।

এবি পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো ১৬-১৭ বছর ধরে ভোট, নির্বাচন এবং গণতন্ত্রের দাবী জানিয়ে আসছে। কিন্তু তরুণদের আকাঙ্ক্ষা অন্য। তরুণরা নির্বাচনের দাবি নয়, সংস্কারের দাবি জানিয়েছেন।’ তিনি বলেন, ‘সংস্কার, বিচার, নির্বাচন— এগুলো একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয়। এটি একটি সামগ্রিক রোডম্যাপের অংশ।’

এ সময়, ফুয়াদ সংস্কার, নির্বাচন এবং বিচার নিয়ে একটি সম্মিলিত রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান। তিনি মনে করেন, এই রোডম্যাপের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

এছাড়া, মতবিনিময় সভায় বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শহীদ জিয়ার পর সবচেয়ে সফল হবে ড. ইউনূসের সরকার : ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশের সময় : 07:38:39 pm, Thursday, 3 April 2025