শপথ করলেন বরিশালের ৩৮ উপজেলার চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




শপথ করলেন বরিশালের ৩৮ উপজেলার চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান

শপথ করলেন বরিশালের ৩৮ উপজেলার চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান

শপথ করলেন বরিশালের ৩৮ উপজেলার চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান,voiceofbarishal.com




নিজস্ব প্রতিবেদক: বরিশাল বরিশাল সদর উপজেলাসহ বিভাগের ৬ জেলার ৩৮ উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পৃথকভাবে বিভাগের বিভিন্ন জেলার উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহন করেন।

নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বিএমপি কমিশনার মোঃ সাহাবুদ্দিন খান, ডিজিএফআই বরিশাল প্রধান কর্ণেল শরিফুজ্জামান, র‌্যাব ৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ঝালকাঠী জেলা, পিরোজপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত উপজেলা চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ ভাবে লিখিত শপথ বাক্য পাঠ করেন।শপথ অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে জন প্রতিনিধিদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD