শনিবার ঢাবিতে ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




শনিবার ঢাবিতে ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শনিবার ঢাবিতে ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শনিবার, ঢাবি, ৭ মার্চ ভবন, উদ্বোধন, প্রধানমন্ত্রী, আরটিভি অনলাইন, Saturday, DU, 7th March Building, inauguration, Prime Minister, RTV Online




অনলাইন ডেস্ক:আগামীকাল (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করা হবে।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবন উদ্বোধন করবেন। তিনি আনুমানিক বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এ জন্য ক্যাম্পাস বাদ দিয়ে বিকল্প রাস্তায় চলাচল করতে সর্বসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ শনিবার উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবন উদ্বোধন করার কথা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহের গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থার কারণে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বসাধারণ ও সংশ্লিষ্টদের স্বাভাবিক চলাচল ব্যাহত হতে পারে। এক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকলকে পরামর্শ দেয়া হয়েছে।

ক্যাম্পাসে চলাচলকারীদের সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD