'লেখাপড়া করে যে, গাড়ি চাপা পড়ে সে' Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘লেখাপড়া করে যে, গাড়ি চাপা পড়ে সে’

‘লেখাপড়া করে যে, গাড়ি চাপা পড়ে সে’




নিরাপদ সড়কের দাবিতে দিনাজপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে দিনাজপুর সদর হাসপাতাল সড়কে এ বিক্ষোভ ও সমাবেশ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এতে রাস্তায় কিছু সময় যানজটের সৃষ্টি হয়।

এসময় দিনাজপুর শহরের লাইসেন্সবিহীন বাস, ট্রাক, মোটরসাইকেল, কার, অটো রিকসাসহ প্রতিটি যানবাহন চেক করেন ও ড্রাইভারদের লাইসেন্স সনাক্ত করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। বৃষ্টি এলেও কোন শিক্ষার্থীকে সড়ক ছেড়ে যেতে দেখা যায়নি। এতে সাধারণ মানুষ তাদের প্রতি সহমর্মিতা জানায়।
অপরদিকে শিক্ষার্থীদের সাথে একত্বতা ঘোষণা করে অবস্থান নেয় সিপিবি নেতাকর্মীরা।

শিক্ষার্থীরা নিজেই বিভিন্ন কাগজে তাদের শ্লোগান লিখে এ কর্মসূচিতে অংশ নেয়। তবে চোখ আটকে যায় এক ছাত্রী নিজের লেখা প্লেকার্ডে। যেখানে লেখা ছিল- ‘লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। ‘

সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সত্ত্বেও শনিবার সকাল ১১টা থেকে দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে একত্রিত হয় শিক্ষার্থীরা। স্কুল ও কলেজ ড্রেস পড়ে এবং পরিচয়পত্র নিয়ে সড়কে অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করে তারা। এর আগে ওই সড়কের জিলা স্কুলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা।

এ আন্দোলনে দিনাজপুর জিলা স্কুল, কমার্সিয়াল কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ, হলিল্যন্ড কলেজ, বাংলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে অংশ নেন।

এদিকে, শনিবার সকাল ১০ টায় ফুলবাড়ী শহরের ঢাকামোড় শাপলা চত্তরে অবস্থান নেয় বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী। তারা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে ঢাকামোড় শাপলা চত্তরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনের পাশাপাশি রাস্তায় ট্রাফিকের ভূমিকায় নেমে দিনাজপুর-ঢাকা মহাসড়কে চলাচলরত যানবহনগুলোকে ট্রাফিক আইন মেনে চলার দিক নির্দেশনা দেয় তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD