সংবাদ শিরোনাম:

লিচু কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী,ধর্ষক গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:25:41 am, Sunday, 2 June 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: দিনাজপুর বীরগঞ্জে লিচু বাগানে লিচু কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। এ অভিযোগে শুক্রবার (৩১ মে) রাতেই দুই ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ।আটক দুইজন হলেন- লিচু বাগানের পাহারাদার মোঃ খলিলুর রহমান খলিল (২৩) ও তার সহযোগী রনজিত দেবনাথ (৩০)।

ধর্ষক মোঃ খলিল উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের মৃত রফিক খাঁ এর ছেলে এবং রনজিত দেবনাথ দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের শুলশুলি গ্রামের কমল দেবনাথের ছেলে।

জানা যায, শুক্রবার দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামের বীরমুক্তি যোদ্ধা গোপাল মাষ্টারের লিচু বাগানে লিচু কুড়াতে যায় স্কুলছাত্রীটি। এ সময় ছাত্রীকে একা পেয়ে জোরপুর্বক লিচু বাগানের ভিতরে নিয়ে ধর্ষণ করে দুই পাহারাদার মোঃ খলিল এবং রনজিত দেবনাথ।

ছাত্রীটি বাগান থেকে কাঁদতে কাঁদতে বেড়িয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় দেখে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সে ঘটনা খুলে বললে এলাকাবাসী ছুটে গিয়ে দুই পাহারাদার কে আটক করে এবং পুলিশকে সংবাদ দেয়।সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই মোঃ আমজাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এসআই মোঃ আমজাদ আলী জানান, গ্রেফতারকৃত মোঃ খলিল এবং রনজিত দেবনাথ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। ভিকটিমকে উদ্ধার করে দিনাজপুর এম . আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রনজিত দেবনাথের বাড়ী জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের শুলশুলি গ্রামে হলেও সে দীর্ঘ দিনধরে বীরগঞ্জ উপজেলা শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামে শ্বশুর সুরেশ রায়ের বাসায় থাকেন বলে তিনি জানিয়েছেন।

বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ভিকটিমের পরিবারকে পুলিশের পক্ষ থেকে সব রকমের সাহায্যে করা হবে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যার্তন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লিচু কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী,ধর্ষক গ্রেফতার

প্রকাশের সময় : 03:25:41 am, Sunday, 2 June 2019