সংবাদ শিরোনাম:

লালমোহনে ৬টি গরুসহ চোর গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:45:43 pm, Monday, 29 January 2024
  • 46 সংবাদটি দেখা হয়েছে

লালমোহন প্রতিনিধি: লালমোহন উপজেলায় ছয়টি গরুসহ মো. আমির হোসেন নামে ৩৫ বছর বয়সী এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী থেকে গরুসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমির হোসেন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি; চর কচুয়াখালীতে ৬টি গরু চুরি করে নিজ জিম্মায় রেখেছেন আমির হোসেন নামের এক ব্যক্তি। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চর কচুয়াখালীতে অভিযান চালায়। অভিযানকালে চরের আবাসনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গরুগুলোকে পাওয়া যায়। এ সময় ওইসব গরু উদ্ধারসহ চোর আমির হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আমির হোসেন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে এর আগেও চুরিসহ অন্যান্য অভিযোগে ৪টি মামলা রয়েছে। নতুন করে আমির হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লালমোহনে ৬টি গরুসহ চোর গ্রেফতার

প্রকাশের সময় : 07:45:43 pm, Monday, 29 January 2024