সংবাদ শিরোনাম:

লালমোহনে ‘স’ মিলের গাছের নীচে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:14:22 pm, Thursday, 25 October 2018
  • 43 সংবাদটি দেখা হয়েছে

লালমোহন প্রতিনিধি ॥
লালমোহনে ‘স’ মিলের গাছের নীচে চাপা পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার চরভুতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারে ২৪ অক্টোবর বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, হরিগঞ্জ বাজারে কোচিংয়ে পড়তে আসা লেঙ্গুটিয়া গ্রামের ৬নং ওয়ার্ডের আনিচ বেপারি বাড়ির শ্রবণ ও বাক প্রতিবন্ধী ফজলুর ছেলে মোঃ শামীম(১০) ‘স’ মিলে স্তুপ করে রাখা খন্ড গাছের উপর বসে।

এক পর্যায়ে গাছের খন্ডসহ উল্টে পড়ে যায়। গাছের নীচে ছেলেটি চাপা পড়ে যায়। অপর এক সুত্র জানায়, খেলা করার সময় স্তুপ করে রাখা গাছের গন্ডি উল্টে পড়ে বাচ্চাটি নীচে চাপা পড়ে। ছেলেটির হৃদয় বিদারক চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে বের লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি লালমোহন থানায় জানালে অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, এসআই মাহবুব হাসপাতালে আসেন। শামীম পুজাখলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। ‘স’ মিলের মালিকের নাম মাসুদ হাওলাদার। গরীব অসহায় পরিবার ও আত্মীয় স্বজন ম্যানেজ করে থানা থেকে নাদাবি দিয়ে লাশ নিয়ে যাওয়া হয় এবং পোস্টমর্টেম ছাড়াই দাপন করা হয়। এবিষয়ে থানায় কোন মামলা হয়নি বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লালমোহনে ‘স’ মিলের গাছের নীচে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশের সময় : 11:14:22 pm, Thursday, 25 October 2018