বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:07:27 am, Tuesday, 21 August 2018
  • 35 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র হজ। ঐতিহাসিক আরাফাতের ময়দানে বিশ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লির কন্ঠে ধ্বনিত হয়- ‘লাব্বাইক আলাহুম্মা লাব্বাইক’। হজের খুতবায় ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান নতুন খতিব। বলেন ন্যায় পরায়ণতা, ক্ষমা ও ভ্রাতৃত্বের ওপর নিষ্ঠাবান হওয়ার কথা। খুতবা শেষে জোহর ও আছরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা। এরপর সুর্যাস্তের আগেই রাত যাপনের জন্য মুজদালিফায় রওনা হন আল্লাহর মেহমানরা।

মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের প্রশংসা আর মাহাত্ম ঘোষণা করে গুনাহ মাফের আকুতি জানালেন আরাফাহ ময়দানে জড়ো হওয়া বিশ্বের লাখো হাজি।

সোমবার ফজরের নামাজ আদায় শেষে মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হন হাজিরা। সেখানে ‘মসজিদে নামিরাহ’ থেকে সারা দুনিয়ার মুসলমানদের জন্য দিক নির্দেশনামূলক খুতবা দেন মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ডক্টর হোসাইন বিন আব্দুল আজিজ আল শাইখ।

খুতবায় দ্বীন ইসলামের বিধান অনুযায়ী ন্যায় পরায়ণতা, ধৈর্য, ক্ষমা ও ভ্রাতৃত্বের ওপর নিষ্ঠাবান হওয়ার আহবান জানান খতিব। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে শরিয়ার নিষেধের বিষয়টিও উঠে আসে খুতবায়। খুতবা শেষে জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করেন মুসল্লি¬রা। এরপর গুনাহ মাফ, বিশ্বশান্তি, ভ্রাতৃত্ব এবং ইসলামের সব আমানত রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করা হয় মোনাজাতে।

সুর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থানের পর হাজিরা রওনা হন মুজদালিফায়। সেখানে এক আযানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর সারারাত খোলা আকাশের নিচে ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেনএ

মঙ্গলবার ফজর নামাজ শেষে, আবারো মিনায় ফিরবেন হাজিরা। ১০ জিলহজ পর্যায়ক্রমে চারটি আহকাম পালন করবেন আল্লাহর মেহমানরা। মিনাকে ডান দিকে রেখে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। আল্লাহর উদ্দেশে সাধ্যমত পশু কোরবানি করবেন। এরপরই মাথার চুল ফেলে দেবেন। এরপর হাজিরা মক্কায় ফিরে কাবা শরীফ ‘তাওয়াফ’ এবং সাফা ও মারওয়ায় ‘সায়ী’ করে আবারও ফিরে যাবেন মিনায়। ১১ জিলহজ আরো কিছু আহকাম পালন এবং কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে সম্পন্ন হবে পবিত্র হজের সব আহকাম-আরকান।

এর আগে রেওয়াজ অনুযায়ী জিলহজ মাসের নবম তারিখে হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে কাবা শরীফের গিলাফ বদলানো হয়। কাবা শরীফ ও মসজিদে হারামাইনের কাস্টোডিয়ান সৌদি বাদশাহর প্রতিনিধিরা গিলাফ পরিবর্তনে অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

প্রকাশের সময় : 01:07:27 am, Tuesday, 21 August 2018