লাইফ সাপোর্টে আবুল হাসানাত আব্দুল্লাহ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লাইফ সাপোর্টে আবুল হাসানাত আব্দুল্লাহ

লাইফ সাপোর্টে আবুল হাসানাত আব্দুল্লাহ

লাইফ সাপোর্টে আবুল হাসানাত আব্দুল্লাহ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব (পিএস) খায়রুল বাশার। তিনি বলেন, আবুল হাসানাত আবদুল্লাহ বেশ কিছুদিন ধরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে অবস্থান করছিলেন। রাত সোয়া ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় ভর্তির পর চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়।

 

 

এরপর জরুরি বিভাগ থেকে তাকে নেয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানে ইসিজির রিপোর্টে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে সমস্যা ধরা পড়ে। এরপর সিসিইউতে স্থানান্তর করা হয়। স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসক জানান, আবুল হাসানাত আবদুল্লাহকে হাসপাতালে ভর্তির সময় শারীরিক অবস্থা খুব খারাপ ছিলো। তার শরীরে অক্সিজেনের মাত্রা ৭০ এ নেমে গিয়েছিল। পিএইচ ছিল ৭ এ। তাই তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়।

 

তার হার্টের অবস্থাও ভালো নয়। ফলে সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে। তার শারীরিক অবস্থা এমন যে, ২৪ ঘণ্টা পার না হলে বলা সম্ভব হবে না শারীরিক অবস্থাটা কেমন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD