লঞ্চ যাত্রীর স্বর্নালংকার লুটের চেস্টকালে আটক ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লঞ্চ যাত্রীর স্বর্নালংকার লুটের চেস্টকালে আটক ১

লঞ্চ যাত্রীর স্বর্নালংকার লুটের চেস্টকালে আটক ১

লঞ্চ যাত্রীর স্বর্নালংকার লুটের চেস্টকালে আটক ১




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ঢাকার সদরঘাটে বরিশালগামী একটি লঞ্চে পুলিশ পরিচয়ে তল্লাশীর নামে এক যাত্রীর স্বর্নালংকার লুটে নেয়ার চেস্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে যাত্রীরা। রবিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদরঘাটে নোঙ্গর করে রাখা বরিশাল রুটের এমভি পারাবত-১২ লঞ্চে এই ঘটনা ঘটে।

 

আটক ব্যক্তির নাম মনসুর আলী শেখ (৫৫)। তিনি যশোর কোতয়ালী থানার নুরপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, বরিশাল নগরীর কাঠপট্টি এলাকার জুয়েলারী ব্যবসায়ী আমিরুল ইসলাম ঢাকার তাঁতিবাজার থেকে ১৭ ভরি স্বর্ণালংকার কিনে পারাবাত-১২ লঞ্চের তৃতীয় তলার ৩২৭ নম্বর কেবিনে বরিশালের উদ্দেশে যাচ্ছিলো।

 

এ সময় তিনজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার কাছে অবৈধ স্বর্ণ আছে বলে তার ব্যাগ তল্লাশী শুরু করে। আমিরুল ইসলাম প্রতিবাদ করলে পুলিশ পরিচয়দানকারীরা তাকে মারধর করে।

 

এ সময় তার ডাক চিৎকারে অন্যান্য যাত্রীরা এগিয়ে এলে পুলিশ পরিচয়দানকারী ২জন পালিয়ে যায়।

 

অপরজন মনসুর আলী শেখকে আটক করে যাত্রীরা পুলিশে সোপর্দ করে।

 

এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।পারাবত-১২ লঞ্চের কর্মচারী মো. সুজন জানান, আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার পর স্বর্নালংকারের মালিক আমিরুল ইসলাম যাত্রা বাতিল করে সদরঘাটে নেমে যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD