লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে যুবক নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে যুবক নিহত

লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে যুবক নিহত

লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে যুবক নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার বুড়িগঙ্গা থেকে পলাশ (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। পলাশ মুন্সীগঞ্জের লৌহজং থানার বড় নওপাড়া গ্রামের আমির হোসেন ঢালির পুত্র। সে ইসলামপুরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল।

 

 

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর দুইটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সদরঘাটের মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটের পল্টনের কাছ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

 

 

সদরঘাট থানা পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ইসলামপুরের কাপড়ের দোকানের কর্মচারী পলাশ প্রতিদিন মুন্সীগঞ্জের নিজ বাড়ি থেকে লঞ্চ যোগে সদরঘাট নেমে ইসলামপুর কাপড়ের দোকানে যেত। গতকাল লঞ্চ থেকে নেমে পল্টুন পার হওয়ার সময় দুই পল্টুনের মাঝের ফাঁকা অংশ দিয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে যায়। খবর পেয়ে পলাশকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD