লঞ্চের ছাদ থেকে উদ্ধারকৃত রক্তাক্ত সেই যুবকের পরিচয় মিলেছে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লঞ্চের ছাদ থেকে উদ্ধারকৃত রক্তাক্ত সেই যুবকের পরিচয় মিলেছে

লঞ্চের ছাদ থেকে উদ্ধারকৃত রক্তাক্ত সেই যুবকের পরিচয় মিলেছে

লঞ্চের ছাদ থেকে উদ্ধারকৃত রক্তাক্ত সেই যুবকের পরিচয় মিলেছে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সুন্দরবন-১১ লঞ্চের ছাদ থেকে উদ্ধারকৃত রক্তাক্ত মৃতদেহটির পরিচয় মিলেছে। তার নাম শামীম হাওলাদার। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামের খালেক হাওলাদারের ছেলে। সে ঢাকার একটি গার্মেন্টস এর শ্রমিক। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল সিআইডি ইন্সপেক্টর নুরুল আলম তালুকদার।

 

 

নুরুল আলম তালুকদার বলেন, ‘নিহতের কাছ থেকে তার এক সহকর্মীর আইডি কার্ড পাওয়া গেছে। তার কাছ থেকে নিহতের পরিচয় উদ্ধার করে স্বজনদের খবর দেয়া হয়েছে। স্বজনরা আসার পর মরদেহের ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

 

 

তবে এখন পর্যন্ত ঘাতককে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সিআইডি ইন্সপেক্টর বলেন, ‘ঘাতককে শনাক্তে একাধিক বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।’

 

 

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর রাত সা‌ড়ে ৩টার দি‌কে ঢাকা থে‌কে ব‌রিশা‌লে এসে পৌঁছে সুন্দরবন-১১। ভোর ৬টার দি‌কে লঞ্চ ধোয়া-মোছার কাজ শুরু ক‌রে স্টাফরা। এসময় তারা ছা‌দে সাইলেন্সারের পাশে ওই যুবক‌কে রক্তাক্ত অবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খে। যুবকটির বুকে ও পেটে ধারলো অস্ত্রের আঘাত রয়েছে। এতে তার পেটের ভু‌ড়ি বে‌রিয়ে গে‌ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD