লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাবুল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাবুল

লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাবুল

লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাবুল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অবস্থার অবনতি হলে রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তিনি মারা যান।

 

 

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব গাজী আব্বাস উদ্দিন চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে লক্ষ্মীপুরে তিনজন ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা করোনার শুরু থেকে খাদ্য সহায়তাসহ মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে গেছেন।

 

 

মৃত বাবুল লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

জানা গেছে, ৭ দিন আগে ইউপি চেয়ারম্যান বাবুল করোনায় আক্রান্ত হন। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তিনি মারা যান।

 

 

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে ১৪ জুলাই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল ও ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্যা মারা গেছেন। শাহজাহান কামাল রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহীদ উল্যা ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD