সংবাদ শিরোনাম:

লকডাউনে শ্যালিকাকে ধর্ষণ করল দুলাভাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:11:32 am, Thursday, 14 May 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তার লম্পট দুলাভাই শাকিলের হোসেনের (২৬) বিরুদ্ধে। পরে ওই গৃহবধূ দুলাভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১২ মে) রাতে শেরপুর থানায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ধর্ষক শাকিল হোসেন একই এলাকার কাশিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের ওই গৃহবধূ মাসখানেক পূর্বে পিতার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার ৮ মে সন্ধ্যায় তিনি শৌচাগারে যাওয়ার জন্য বের হলে ওতপেতে থাকা দুলাভাই লম্পট শাকিল শ্যালিকাকে একা পেয়ে মুখ চেপে ধরে স্থানীয় বাঁশঝারে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এমনকি ধর্ষণের অশ্লীল ভিডিও মোবাইল ফোনেও ধারণ করেন। পাশাপাশি ঘটনাটি প্রকাশ করলে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়া হয়।একপর্যায়ে ঘটনাটি ধামাচাপা দিতে ব্যর্থ হয়ে লম্পট শাকিল গৃহবধূকে মারধর করেন। পরে ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূ নিজে বাদী হয়ে শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। আসামিকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লকডাউনে শ্যালিকাকে ধর্ষণ করল দুলাভাই

প্রকাশের সময় : 01:11:32 am, Thursday, 14 May 2020