সংবাদ শিরোনাম:

লকডাউনেও আবাসিক হোটেলে থেমে নেই অসামাজিক কার্যকলাপ!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:24:19 pm, Saturday, 24 April 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনাজপুরের মালদহপট্টির পূর্ণভবা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত চার জনসহ হোটেল বয়কে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অসামাজিক কার্যকলাপে জড়িত চারজন হলেন- পার্বুতীপুর উপজেলার ভুইপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে আজিজুল ইসলাম (২৮), গুলশান নগর গ্রামের মৃত ওসমান আলীর মেয়ে আয়শা বেগম (৩০), সদর উপজেলার ৩ নং উপশহরের আলী ইমামের ছেলে আমির হোসেন সিন্দু (২৬) ও শাহাদত হোসেনের মেয়ে মোছা. শাহিদা (১৯)। এছাড়াও আটক করা হয়েছে আবাসিক হোটেলের বয় ইসমাইল হোসেনকে (৪৪)।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই আবাসিক হোটেলের মালিক মো. লাইফ দীর্ঘদিন ধরে হোটেল ব্যবসার নামে এসব অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

দিনাজপুরের কোতয়ালী থানার ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ জানান, শহরের মালদহপট্টির পূর্ণভবা আবাসিক হোটেলের তৃতীয় ও চর্তুথ তলায় অভিযান চালানো হয়। এ সময় হোটেলের পৃথক পথক রুমে অসামাজিক কার্যকলাপে জড়িত ৪ জনসহ ১ জন হোটেল বয়কে আটক করা হয়েছে। পাঁচজনকেই আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লকডাউনেও আবাসিক হোটেলে থেমে নেই অসামাজিক কার্যকলাপ!

প্রকাশের সময় : 11:24:19 pm, Saturday, 24 April 2021