বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

রেশন কার্ড করিয়ে দেয়ার কথা বলে প্রাথমিক ছাত্রীকে ধর্ষণ করলেন স্কুল সভাপতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:17:54 pm, Monday, 30 November 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে পঞ্চম শ্রেণির ছাত্রীকে তার মায়ের নামে সরকারি রেশন কার্ড করিয়ে দেয়ার কথা বলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে। উক্ত অভিযোগে আগৈলঝাড়ায় উপজেলায় স্কুল কমিটির সভাপতি মাসুদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মাসুদ উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত মোছলেম আলী মোল্লার ছেলে এবং সুজনকাঠী মজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

গ্রেপ্তারকৃত মাসুদ এক ছেলে নিয়ে বাড়ি থাকলেও তার স্ত্রী বর্তমানে ইতালি রয়েছেন। থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম ধর্ষিতা ছাত্রীর মায়ের দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, একই এলাকার বাসিন্দা দরিদ্র ছাত্রীকে তার মায়ের নামে সরকারি রেশন কার্ড করিয়ে দেয়ার কথা বলে গত বুধবার রাতে তার বাড়িতে যেতে বলে। ঘটনার রাতে শিক্ষার্থীকে নিয়ে তার মা জাতীয় পরিচয়পত্র ও ছবি নিয়ে মাসুদের বাড়িতে যান। মায়ের সাথে কথাবার্তা শেষে তার মেয়ের সাথে আলাদা কথা আছে বলে মা’কে বসিয়ে রেখে মাসুদ ছাত্রীকে তার নিজ শোবার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি যেতে বলে।

ধর্ষকের হুমকি ধমকির কারণে শিক্ষার্থী ওই রাতে ধর্ষণের ঘটনা কাউকে না জানালেও পর দিন ২৭ নভেম্বর ধর্ষণের ঘটনা তার মাকে বলে। মেয়ের মুখ থেকে ধর্ষণের ঘটনা জেনে শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার রাত সাড়ে ১২টার দিকে ধর্ষক মাসুদ মোল্লাকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ওই রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান অভিযান চালিয়ে ধর্ষক মাসুদ মোল্লাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন।

সোমবার সকালে ধর্ষক মাসুদ মোল্লাকে বরিশাল আদালতে পাঠানো হয়। একই সময় ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রেশন কার্ড করিয়ে দেয়ার কথা বলে প্রাথমিক ছাত্রীকে ধর্ষণ করলেন স্কুল সভাপতি

প্রকাশের সময় : 08:17:54 pm, Monday, 30 November 2020