সংবাদ শিরোনাম:

রিফাত হত্যার বিচারের দাবিতে সরব মুশফিক-রুবেল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:57:31 pm, Thursday, 27 June 2019
  • 20 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: বুধবার (২৬ জুন) সকালে বরগুনা সরকারি কলেজ রোডে সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। পরে বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে। এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবার সরব হয়েছেন জাতীয় ক্রিকেট দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও রুবেল হোসেন।নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমি মুশফিকুর রহিম এবং আমি রিফাত হত্যার সুবিচার চাই।’ মুশফিক তার স্ট্যাটাসে #JusticeForRifat হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।

এদিকে মুশফিকের মতোই জাতীয় দলের পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘আমি রুবেল হোসেন এবং আমি রিফাত হত্যার বিচার চাই।’ তিনিও #JusticeForRifat হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন।মুশফিক ও রুবেলের ফেসবুক স্ট্যাটাস এরইমধ্যে সাড়া ফেলে দিয়েছে। তাদের প্রশংসা করছেন নেটিজেনরা। এছাড়া তাদের সঙ্গে সহমত প্রকাশ করে একই হ্যাশট্যাগ ব্যবহার করে স্ট্যাটাসও দিচ্ছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রিফাত হত্যার বিচারের দাবিতে সরব মুশফিক-রুবেল

প্রকাশের সময় : 08:57:31 pm, Thursday, 27 June 2019