রিফাতের জানাজায় মানুষের ঢল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:46:06 pm, Thursday, 27 June 2019
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ইনসেটে রিফাতের মরদেহ। ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে সন্ত্রাসীদের দায়ের কোপে নিহত রিফাত শরীফের জানাজা সম্পন্ন হয়েছে। বিপূল সংখ্যক মানুষের সমাগমে জানাজার নামাজ শেষ হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুন) আসর নামাজের পর নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়।গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়।নিহত রিফাত শরীফের বাড়ি বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়ির চর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামে। তাঁর বাবার নাম আ. হালিম দুলাল শরীফ। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন রিফাত।

হামলার পর গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাত্ক্ষণিকভাবে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

রিফাতকে কুপিয়ে হত্যার একটি ভিডিও দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, সন্ত্রাসী দুই যুবক ধারালো দা দিয়ে একের এর এক কোপাতে থাকে রিফাতকে। এ সময় তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি হামলাকারী দুই যুবককে বারবার প্রতিহত করার চেষ্টা করেও ব্যর্থ হন।তিনি একজনকে আটকানোর চেষ্টা করলে দ্বিতীয়জন হামলা চালায়, দ্বিতীয়জনকে থামানোর চেষ্টা করলেও অন্যজন রিফাতকে কোপাতে থাকে। আয়েশার চিৎকারে পুরো এলাকা প্রকম্পিত হলেও আশপাশের লোকজনের মধ্যে একজন ছাড়া আর কেউ ভয়ে এগিয়ে যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।রিফাতের জানাজা নামাজের মানুষের ঢল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

রিফাতের জানাজায় মানুষের ঢল

প্রকাশের সময় : 08:46:06 pm, Thursday, 27 June 2019