রিকশাচালক হত্যায় জড়িতদের বিচার দাবিতে নগরীতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রিকশাচালক হত্যায় জড়িতদের বিচার দাবিতে নগরীতে মানববন্ধন

রিকশাচালক হত্যায় জড়িতদের বিচার দাবিতে নগরীতে মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক।।  বরিশাল নগরের আমানতগঞ্জে রিকশাচালক সালাম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টার নগ‌রের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে সালাম হত্যার ন্যায়-বিচার প্রত্যাশায় বক্তব্য রাখেন মামলার বাদী সালামের স্ত্রী লিপি বেগম, মেয়ে (শিশু) নদী ও ফুফু সেলিনা বেগম এবং স্থানীয় যুবসমাজ সেবক আলম।এরআগে গত ৭ জুন (শুক্রবার) উত্তর আমনতগঞ্জ এলাকার নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে পুকুরপাড়ে পাইলিংয়ের বাঁশের উপর থেকে সালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানা পুলিশ।এ ঘটনায় তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী লিপি বেগম।

মামলা দায়েরের পর অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ও টাউনস্কুল রোডের বাসিন্দা শাহজাহান খানের ছেলে মেহেদী খান রাব্বিকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD