স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট মামলায় আদালতের রায় প্রত্যাখান করে বরিশালে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে যুবদল। আজ সোমবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর নথুল্লাবাদ সিএন্ডবি সড়কে বিক্ষোভ মিছিলে রায়ের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে শ্লোগান দেয় তারা।এতে উপস্থিত ছিলেন মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম, সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, সাজ্জাদ হোসেন, এস এম তৌহিদ সহ যুবদলের বিভিন্ন নেতা-কর্মী।অপরদিকে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবকদল নগরীর বগুড়ারোডে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদ জানিয়ে আরেকটি বিক্ষোভ মিছিল করে।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
রায় প্রত্যাখান করে বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল
-
Reporter Name - প্রকাশের সময় : 08:20:06 pm, Monday, 29 October 2018
- 55 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
















